ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বাপুস ঝালকাঠি জেলা শাখার নির্বাচন আজ

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদশে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ঝালকাঠি জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৯) আজ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শনিবার সকালে ঝালকাঠি পৌর আদর্শ বিদ্যালয় ভোটকেন্দ্রে বিভিন্ন পদের প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রিত হন।
এ সময় সভাপতি পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক আবু জাফর বিশ্বাস এবং প্রার্থী হাসিবুল ইসলাম নিপুসহ অন্য প্রার্থীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সংগঠনের স্বার্থে ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক আবু জাফর বশ্বাস বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই বাপুস ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, সংগঠনের উন্নয়ন এবং প্রকাশক-বিক্রেতাদের স্বার্থ রক্ষায় সবাই একযোগে কাজ করবেন।
জানা গেছে, ঝালকাঠি পৌর আদর্শ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় রকি বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান এক লাখ টাকা জরিমানা

21 September 2026

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত-৩

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বাপুস ঝালকাঠি জেলা শাখার নির্বাচন আজ

সর্বশেষ পরিমার্জন : ১১:১৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬