ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

বাবার মৃত্যুর খবর পেয়ে ছেলের মৃত্যু!

টিপুসুলতান শ্রীপুর(গাজীপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৬৫ বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছেলে। বাবা ছেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। রোববার ০৩ই  আগস্ট সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।
সকাল ১০টার দিকে শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিসের প্রবীণ দলিল লিখক হাসমত আলীর (৮৫) মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবরে জ্ঞান হারান ছেলে মো. বাবুল মিয়া (৫০)। পরে দুইঘন্টা পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাবুল মিয়া টঙ্গী সাব-রেজিস্টার অফিসের দলিল লিখক ছিলেন।
স্থানীয়রা জানান, বাবা ও ছেলে দুজনেই দলিল লিখক ছিলেন। দুজনই খুব ভালো লোক ছিলো। হাসমত আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার তাঁর মৃত্যু হয়। এই খবর শোনার পর মাটিতে লুটিয়ে পড়েন ছেলে বাবুল মিয়া। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। বিকেলে বাবা ছেলের এক সাথে জানাজা অনুষ্ঠিত হয়।পরে দুজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বাবার মৃত্যুর খবর পেয়ে ছেলের মৃত্যু!

সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫