ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বালিয়াডাঙ্গীতে ইউপি চেয়ারম্যান আটক

নইমুল ইসলাম নায়ুম,  বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / ৬৭ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগের নেতা ও দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহেল রানাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে আটক করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল রানা বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক।
ওসি জানান, দুপুরে পুলিশ বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বালিয়াডাঙ্গীতে ইউপি চেয়ারম্যান আটক

সর্বশেষ পরিমার্জন: ১১:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫