ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বালুবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার,কক্সবাজার:    কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের কেরুনতলী এলাকায় বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলীর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদের ছেলে মো. রুবেল (৩০) ও টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মো. আরমান চৌধুরী (২৮)।
পুলিশ ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত দুজন পরস্পরের বন্ধু। তাঁরা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে উখিয়ার পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উখিয়া উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আরমানের মৃত্যু হয়েছে।টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।
পরে দুপুরে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়। দুই যুবকের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।জব্দ করা ট্রাকটির মালিক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কামাল হোসাইন। দুর্ঘটনার বিষয়ে জানতে তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।

Share this news as a Photo Card

14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

বালুবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ পরিমার্জন : ১১:৪২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬