ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে মশাল মিছিল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
- সর্বশেষ পরিমার্জন: ১২:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকে মনোনয়ন বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পেরিয়া ইউনিয়নের মঘুয়া বাজারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মঘুয়া পূর্ব বাজার থেকে মশাল মিছিল শুরু করে বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পূর্ব বাজারে গিয়ে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
মশাল মিছিল শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তাহের মজুমদার, ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনর রশীদ, সদস্য সচিব সুমন আহমেদ, ৫নং পেরিয়া ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালাম, ৩নং মঘুয়া ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রিপন, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ।
আরও পড়ুন:


















