ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বিএনপির সাবেক সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৪ বার পঠিত
মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে দুর্গানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মরিচা গ্রামে জামায়াতের নির্বাচনী গণসংযোগ কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। যোগদানকারী নেতাকর্মীদের নেতৃত্ব দেন দুর্গানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ফুলের মালা দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে মো: আব্দুল মান্নান বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। ফ্যাসিবাদী শাসনামলে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছি এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করেছি।’
তিনি আরো বলেন, ‘বর্তমান বিএনপি আর জিয়াউর রহমানের আদর্শে নেই। আজকের বিএনপি জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে। এই রাজনীতির মাধ্যমে দেশের প্রকৃত স্বাধীনতা ও ইসলামী মূল্যবোধ রক্ষা সম্ভব নয় বলে আমি মনে করি।’
জামায়াতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আদর্শ, নৈতিক রাজনীতি ও দেশপ্রেম আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণকর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমি আমার সহযোদ্ধাদের নিয়ে আজ জামায়াতে যোগদান করেছি।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচনে এ দেশের মানুষ ব্যালটে বিপ্লবের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে রায় দেবে। আমরা সব শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি জনগণের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।’
এ সময় নতুন নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপির সাবেক সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬