ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা বিএনপির আনন্দ র্যালী

মাদারীপুর প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৭ বার পঠিত

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মর্তুজা আলম ঢালী ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর নেতৃত্বে বিশাল আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মাদারীপুর উপজেলা পরিষদের সামনে মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে আনন্দ র্যালী শুরু হয়ে মাদারীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার প্রমুখ।উক্ত সমাবেশ ও র্যালীতে জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান,পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালী পূর্ব সমাবেশে বক্তারা বলেন এদেশের মানুষ বিএনপি এবং তারেক রহমান এর উপর আস্থা রেখেছে তাই তাকেই আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ।
নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বিএনপি।
আরও পড়ুন:


















