ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
রাজশাহী-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
বিএনপি প্রার্থী শরীফ উদ্দিনকে আদালতে হাজিরার নির্দেশ

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৮২ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী : রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) জাতীয় সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে তাকে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. কামরুন নাহার রোববার এ বিষয়ে একটি শোকজ নোটিশ জারি করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার নোটিশটি গোদাগাড়ী থানায় পৌঁছায়।
অভিযোগে উল্লেখ করা হয়, তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝে চাদর, মাফলার এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষসংবলিত পতাকা বিতরণ করেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটার কিংবা কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষের মাঝে উপহার বা সামগ্রী বিতরণ আইনত নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী বিধিমালার পরিপন্থী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আদালত এ ঘটনায় তাকে আগামী বুধবার (১৪ জানুয়ারি) স্বশরীরে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করার নির্দেশ দিয়েছেন।
এদিকে জারি করা শোকজ নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছেও পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



















