ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
বিএনপির প্রতিনিধি সভা
বিজয়ের আহ্বান অধ্যক্ষ সোহরাব উদ্দিনের

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া
- সর্বশেষ পরিমার্জন: ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ৬৭ বার পঠিত

উজ্জ্বল মাহমুদ, কুষ্টিয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া জেলা বিএনপির কোর্টপাড়া কার্যালয়ে এ সভা হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবং বিএনপি মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদসহ সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সদর উপজেলার ১৩টি ইউনিয়নের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠন সুসংহত করা জরুরি। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি সবসময় মাঠে ছিল এবং থাকবে। ঐক্য বজায় রেখেই আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।
সভায় বক্তারা ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদার এবং নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।



















