ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
কুতুপালং বাজার সমিতির নির্বাচন
বিজয় ধরে রাখতে মরিয়া জানু-আলী,আশাবাদী জহির-রুবেল

শ.ম.গফুর,কক্সবাজার :
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ৭৭ বার পঠিত

কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত বিশালাকৃতির বাণিজ্যিক স্পট উখিয়ার’কুতুপালং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি:’র রেজি:নং-২৫১০)’র ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন জমে ওঠেছে।চলতি মাসের শুরুর দিকে তফসিল ঘোষণা পরবর্তী মনোনয়ন ফরম সংগ্রহ,জমাদান,বাছাই,প্রত্যাহার শেষে
প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা।সংগঠনের ৪২৭ জন ব্যবসায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।তৎমধ্যে ব্যবস্থাপনা কমিটির ৯টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতীক পেয়ে নির্বাচনী যুদ্ধে মাঠে থাকার কথা থাকলেও কয়েকজন ডামি প্রার্থী হয়ে নির্বাচনী আলোচনার বাইরে রয়েছেন,ডামি প্রার্থীরা ভোটের পোস্টারও ছাঁটান নি।৯পদের মধ্যে সভাপতি প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান সভাপতি জানে আলম জানু(ছাতা প্রতীক) ও সাবেক সভাপতি প্রার্থী জহির আহমদ(চেয়ার প্রতীক)।এর বাইরে আরোও ৩ জন ডামি প্রার্থী রয়েছেন,যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন,তবে নির্বাচনের মাঠে নেই।সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী(আনারস প্রতীক) ও মোহাম্মদ রুবেল সওদাগর(দেওয়াল ঘড়ি প্রতীক)পুরোদমে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।এর বাইরে আরও ৩জন ডামি প্রার্থী রয়েছেন,যারা প্রতীক বরাদ্দ নিয়েও নিজেদের জন্য ভোট প্রার্থনা করছেন না।সহ-সভাপতি পদে মোহাম্মদ তারেক(কলসি প্রতীক ),মোহাম্মদ আবদুল আলম( বাই সাইকেল প্রতীক) ও সিরাজুল কবির( দোয়াত কলম প্রতীক) তিনজই মাঠে রয়েছেন। অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর( হাঁস প্রতীক) ও মোহাম্মদ আকতার( প্রজাতি প্রতীক) নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।কার্য নির্বাহী সদস্যের ৫ পদের বিপরীতে মাঠে রয়েছেন,মোহাম্মদ ইমরান ওরফে ইমরান আইকন(মিনার প্রতীক ), মোহাম্মদ বাবুল (তালা চাবি প্রতীক ), শফিউল আলম(মোরগ প্রতীক ), মোহাম্মদ ইসমাঈল(টিউবওয়েল প্রতীক ), রফিক উদ্দিন ( বৈদ্যুতিক পাখা প্রতীক) জয়নাল উদ্দিন( তাল গাছ প্রতীক) ও জিয়াবুল হক( ফুটবল প্রতীক) ভোটের মাঠে বিরতিহীন প্রচারণায় রয়েছেন।
প্রতীক বরাদ্দের পর থেকে পুরোদমে গণসংযোগ,প্রচারপত্র,লিপলেট ও ইস্তেহার ঘোষণা পত্র বিতরণ এবং ভোটারদের সাথে চা আড্ডা,বৈঠক সেরে ভোট গ্রহণের দিনক্ষণের দিকে এগোচ্ছেন।ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে,ততই প্রার্থীরা প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে দিনরাত ব্যস্ত সময় পার করছেন।কুতুপালং বাজারের অলিগলি পোস্টার, লিপলেটে ছেঁয়ে গেছে।শোভা পাচ্ছে নানা রকম পোস্টার আর ব্যানার,লিপলেট,ফেস্টুন।ডামি প্রার্থীরা নিজেদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন না,পোস্টারও ছাপাননি।তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীদের হয়ে ভোট প্রার্থনা করছেন।এদিকে নির্বাচনের মাঠে সভাপতি/সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ভোটারের ভাষ্যমতে।পাশাপাশি অর্থ সম্পাদক ও সদস্য পদের মধ্যেও হবে তীব্র প্রতিদন্ধিতা।প্রার্থীরা নিজেদের ইস্তেহার জানিয়ে জয় নিশ্চিত করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।সংগঠনের ৪২৭ জন ব্যবসায়ী ভোটার,তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।কারা পড়ছেন জয়ের মুকুট,তা দেখতে অপেক্ষা করতে হবে ২২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত। বর্তমান সভাপতি জানে আলম জানু,সভাপতি প্রার্থী জহির আহমদ,বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ রুবেল সওদাগর,সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ তারেক, মো.আবদুল আলম,কোষাধ্যক্ষ প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর,মো.আকতার,সদস্য প্রার্থী ইমরান আইকন, রফিক উদ্দিন,
ইসমাঈল,জিয়াবুল হক,মো.বাবুল জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী বলে জানান।২১জন প্রার্থী থেকে ৯টি পদে ৯ জন বিজয়ী হবেন।বিজয়ের মালা কারা পড়ছেন,তা দেখতে ২২ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো.আবুল কালাম জানান,নির্ধারিত তারিখ ও সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত ভোটাধিকার প্রয়োগ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন।


















