ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
বিজয় সংঘ ক্লাব সিজন-থ্রি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইয়াং বয়েসের শিরোপা জয়

সাদিকুল ইসলাম, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ৫ বার পঠিত

সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়ার ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিজয় সংঘ ক্লাব আয়োজিত ‘সিজন-থ্রি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমজমাট ফাইনাল খেলায় টাইব্রেকারে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইয়াং বয়েস ক্লাব। শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ফুলবাড়ী এক্সপ্রেস ও ইয়াং বয়েস।
নির্ধারিত ৯০ মিনিটের রুদ্ধশ্বাস খেলায় উভয় দলই ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। পরে টাইব্রেকারে ইয়াং বয়েস ক্লাব ৪-৩ গোলে ফুলবাড়ী এক্সপ্রেসকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। খেলায় দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন পিয়াস। দলের কোচ মনজুরুল মোরশেদ সজিব এবং টিম ম্যানেজার রাজিবের কৌশলী পরিচালনায় পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দলটি।
ফাইনাল খেলা উপলক্ষে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে ঈদগাহ মাঠ পরিণত হয় দর্শকের মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবলী সাদিক মানিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বগুড়া জেলার দায়রা জজ আদালত ও বিজয় সংঘ ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ শাফিকুর রহমান শাফি। শুভ উদ্বোধক ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ রাজু হোসেন পাইকার রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম বিটু, মোঃ রিজু মোল্লা, মোঃ ইব্রাহিম হোসেন আমীর, মোঃ আরিফুল ইসলাম শুভ, সৈয়দ জেফরুল আলম (জাফরুল), নিহার সুলতানা তিথি, সুবর্ণা আক্তার মুক্তি, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ সবুজ শেখ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রশিদ মাস্টার, মোঃ আবুল বাশার সুমন, মোঃ জহুরুল ইসলাম ফাহিম, মোঃ আবু ইউসুফ, মোঃ জাহেদ-ই-সুমন রনি, মোঃ আব্দুল আলিম, শাফিউল আলম সরকার (শাফি), তোফাজ্জল হোসেন (তোফা), আমিনুল ইসলাম আবুল, হারেজ উদ্দিন সল্ট, মাকসুদুর রহমান (মিলন), আল-আমিন প্রাং, আনিস প্রাং, আব্দুল বারেক মোল্লা, জাহেদুল সরকার, আব্দুল্লাহ আল-কাফী, জহুরুল ইসলাম ফুয়াদ, মুক্তার শেখ, সাখাওয়্যাত হোসেন (সনি), জাকির হোসেন, হযরত আলী, রোকন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


















