ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১১ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা দিয়েছে পিরোজপুর প্রেসক্লাব। রবিবার (১০ মে) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউল হক। এসময় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং সদস্যরা অধ্যক্ষ আলমগীর হোসেনকে শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে তার অবদান অনুকরণীয়। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন। সংবর্ধনার জবাবে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর প্রেসক্লাব তার আবেগ ও কর্মের জায়গা। জেলার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি, মাদক নির্মূল ও সুপেয় পানির সমস্যা সমাধানে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন: ০২:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬