ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বিজিবি’র অভিযান: ২৪ হাজার ইয়াবা উদ্ধার, যুবক গ্রেফতার

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ৬১ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ৭২ লাখ টাকা মূল্যের ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার এবং এক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)’র অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় নায়েব সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এ সময় একটি সন্দেহজনক যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে এফডিএমএন মোঃ সাহেদ (১৯) নামে এক যুবককে সন্দেহ হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের কথা অস্বীকার করলেও পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা। আটককৃত মোঃ সাহেদের বাড়ি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ (ব্লক জি-১৫)’র আশ্রিত বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



















