বিভিন্ন ক্রীড়া সংস্হা, স্পোর্টিং ক্লাবের মধ্যে উপজেলা প্রশাসনের ক্রীড়া সামগ্রী বিতরন

- সর্বশেষ পরিমার্জন: ১০:৪৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ৪৮ বার পঠিত

শিক্ষার পাশাপাশি তরুণ প্রজন্মের মানষিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে (২৩ জুলাই ) বেলা ৩ টায় নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী ফুটবল ও ক্রিকেট ব্যাট, প্রদান করেন।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা যুব উন্নয়ন অফিসার, পল্লী উন্নয়ন অফিসার, উপসকারী প্রকৌশলী জনস্বাস্থ্য, নাগেশ্বরী উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য ফুটবলার আাখেরুজ্জামান আখের, ফুটবলার জহুরুল হক কামাল, আফজাল হোসেন ও মিন্টু।
ক্রীড়া সামগ্রী প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন বলেন, জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিচর্চা গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন খেলাধুলা মানুষিক বিকাশের জন্য অন্যতম উপাদান। প্রতিটি ইউনিয়নে খেলা আয়োজন করতে হবে। প্রয়োজনে আমরা সহযোগীতা করবো। উপস্হিত সবাই এই বক্তব্যকে হাত দিলে দিয়ে স্বাগত জানায়।
এ সময় উপস্থিত সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ক্লাবের সভাপতি- সম্পাদক ও সদস্য এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ।



















