ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-১, পরোয়ানাভুক্ত গ্রেপ্তার-৭

হারুন অর রশিদ, সোনাতলা(বগুড়া):   বগুড়ার সোনাতলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও ৬ আসামিকে আটক করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে সোনাতলা থানা পুলিশ।
পুলিশ জানায়, বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার (১৪ জুলাই) সোনাতলা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে রাত ৮টা ৩৫ মিনিটে উপজেলার ৪ নম্বর জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া মোড়ে অভিযান চালিয়ে মো. জাহিদুল শেখ (৫০)-কে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি শিচারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী শেখের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. বেল্লাল (বিল্লাল), মো. মনিরুল ইসলাম আকন্দ, মো. মোস্তাফিজার রহমান আকন্দ, মো. মিঠু মিয়া এবং আরও দুই নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকলকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

30 July 2026

বিএনপি কর্মীকে মারধর ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-১, পরোয়ানাভুক্ত গ্রেপ্তার-৭

সর্বশেষ পরিমার্জন : ০৫:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬