ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

তালার সরুলিয়াতে আব্দুল লতিফ শিক্ষা বৃত্তি প্রদান

ফিরোজ কবীর, সাতক্ষীরা প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া দ্বি মুখী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি হিসাবে নগদ অর্থ ও বিশেষ সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।
স্কুল মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি আব্দুল লতিফ সরদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কল্যাণ ঘোষ, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, এডহক কমিটির সদস্য সমির ঘোষ, সাংবাদিক আব্দুল মোমিন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

শিক্ষা বৃত্তির অর্থ ও সনদ বিতরণকালে প্রধান অতিথি আব্দুল লতিফ সরদার বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল আর্থিক অনটনের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেই চিন্তা থেকেই ২০১৫ সাল থেকে আমি নিজ উদ্যোগে এই বৃত্তি প্রকল্প চালু করি। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে আসছি। আগামীতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানের সভাপতি সহ অন্যান্য বক্তারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে এমন দীর্ঘমেয়াদী সহায়তা সত্যিই প্রশংসনীয়। এ জাতীয় ধারাবাহিক পৃষ্ঠপোষকতা স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৫ সালে চালু হওয়া এই বৃত্তি প্রকল্পের অধীনে চলতি বছরেও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী সহ বিভিন্ন শ্রেণির ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ ১,০০০ টাকার আর্থিক সহায়তার চেক ও সম্মাননা সনদপত্র প্রদান
করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

16 September 2026

নাঙ্গলকোটে মেয়র প্রার্থী আল মামুনের অনন্য দৃষ্টান্ত স্থাপন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

তালার সরুলিয়াতে আব্দুল লতিফ শিক্ষা বৃত্তি প্রদান

সর্বশেষ পরিমার্জন : ০৮:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬