ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা- পাল্টা আওমী বাড়ি ও গোডাউনে আগুন

রাজ্জাক বিশ্বাস কুষ্টিয়া :

কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়িতে নিষিদ্ধঘ ঘোষিত আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ সময় বাধা দিতে গেলে বিএনপি নেতাকর্মীদের মারধর করা হয়।

এর জেরে পালটা হামলায় ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও পাটের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে বসে কয়েকজন নেতাকর্মী গল্প করছিলেন ও নাস্তা খাচ্ছিলেন। এ সময় পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুলের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল অতর্কিতভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে চড়াও হয়।

হামলাকারীরা অফিসকক্ষে প্রবেশ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেন।
এ সময় বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর করা হয়, এতে অন্তত ৫-৬ জন আহত হন।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সম্প্রতি একটি মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় দায়ের করা নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ বেশ কয়েকজন আসামি ছিলেন।

মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পরই তার সরাসরি নেতৃত্বে এই হামলা চালানো হয়।

বিএনপি কার্যালয়ে হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

এর প্রতিক্রিয়ায় উত্তেজিত বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালান। পরে তার পাটের গোডাউনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সংঘর্ষ চলাকালে এলাকায় বেশ কয়েকটি বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ফ্যাসিবাদীরা পার্টি অফিসে হামলা চালিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। এই কাপুরুষোচিত হামলার আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

16 September 2026

দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা- পাল্টা আওমী বাড়ি ও গোডাউনে আগুন

সর্বশেষ পরিমার্জন : ০২:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬