ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

মৃণাল চৌধুরী সৈকত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করার বিষয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠকে সবাই সম্মত হয়েছেন বলে জনিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ২৬ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে কর্মপরিকল্পনা জানিয়েছিলাম সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সংসদ নির্বাচনের মতোই আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনে করা হবে।
নভেম্বর থেকে নির্বাচন শুরু হচ্ছে কিনা-জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, আজকের বৈঠক থেকে যে তথ্য-উপাত্ত পেয়েছি তা নিয়ে কমিশন সভায় আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে।
এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষাগুলো। এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কিভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা যায়, তা নিয়ে কাজ করছে কমিশন।
যে ২৬ মন্ত্রণালয়, সংস্থা বা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, (ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পরিচালক বা উপযুক্ত কর্মকর্তাকে পাঠানোর জন্য অনুরোধ করা হলো), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিমসি, বাংলাদেশ ডাক বিভাগ, হেড অব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে চলতি মাসে তফসিল দিয়ে নভেম্বরের মাঝামাঝি ভোট করার পরিকল্পনা নিয়েছিল ইসি। সাত ধাপে ইউনিয়ন পরিষদের ভোট করার সম্ভাব্য তারিখও জানিয়েছিল ইসি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম

16 September 2026

তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

সর্বশেষ পরিমার্জন : ০৬:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬