ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ৭৪ বার পঠিত

পিরোজপুর অফিস :: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে শহরের একটি আয়োজনস্থলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব রিয়াজুল হক রিয়াজ, সদস্য রিপন সরদার, মনিরুল ইসলাম ও মো. হারুন খানসহ স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষের জন্যও আশার আলো। দ্রুত আরোগ্য লাভ করে তিনি যেন দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন-এ কামনা করে নেতাকর্মীরা সবাইকে দোয়া করার আহ্বান জানান।
আরও পড়ুন:



















