বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল

- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ৩০ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার উমেদপুর ৫নং ওয়ার্ডবাসীর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় ওয়ার্ডের স্থানীয় নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফয়সাল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইমুন আহমেদ, ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, মশিউর হাওলাদার, জসিম ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সাবেক প্রচার সম্পাদক সুমন আকন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বাটাজোড় আলিম মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা মো. আব্দুর রহমান। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















