ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‎বেগম জিয়ার প্রস্তাবিত স্থানেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিতে শাজাহানপুর

আব্দুল হান্নান, ‎শাজাহানপুর (বগুড়া):   ‎সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থান শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে ঢাকা–বগুড়া মহাসড়কে মানবপ্রাচীর, সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
‎আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে ঢাকা–বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। মানবপ্রাচীর ও অবরোধে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, ছাত্র প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচির কারণে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
‎মানবপ্রাচীর কর্মসূচিতে বক্তারা বলেন, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া শাজাহানপুরের জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। সম্প্রতি ভূমি অধিগ্রহণে জটিলতার অজুহাত দেখিয়ে প্রস্তাবিত স্থান পরিবর্তনের চেষ্টা চলছে এবং আইন পাস করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা জানান, বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন বিষয়টি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বগুড়া সফর শেষে ফেরার পথে এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।
‎‎​পরবর্তীতে দুপুর ১২টার দিকে আন্দোলনের খবর পেয়ে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের সুনির্দিষ্ট আশ্বাস দেন। জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা প্রায় দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নেন। পরবর্তীতে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিব ইকবাল ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ঢাকা–বগুড়া মহাসড়কে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

Share this news as a Photo Card

জনপ্রিয়
10 September 2026

পেকুয়ায় ইউসুফ আলী হত্যাকাণ্ডের ঘটনায় মামলা: আসামী-১০

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

‎বেগম জিয়ার প্রস্তাবিত স্থানেই ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবিতে শাজাহানপুর

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬