বেরুবারীতে বিএনপির ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথ সমাবেশ

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৮১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩১ দফা সাধারন মানুষের কাছে পৌছে দিতে বিকেল ৫টায় নাগেশ্বরী উপজেলার বেরুবারী বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করে উপজেলা বিএনপি। লিফলেট বিতরণ ও পথ সভায় বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক দুদু সহ উপজেলা ও বেরুবারী ইউনিয়নের অনেক নেতাকর্মী।
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এই ৩১ দফাগুলোর বাস্তবায়ন দরকার। বেরুবারী বাজারে ইজারদার যাতে কোন অন্যায় না করতে পারে এজন্য তিনি উপজেলা প্রশাসনকে ব্যাবস্হা নিতে বলেন।
বক্তারা বলেন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনের রূপরেখা।বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের একমাত্র সমাধান হচ্ছে জনগণের ভোটাধিকারের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা।


















