ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

এম.জে.এ মামুন:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবনের অপরাধে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত নয়, সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য ও রূপম কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসেবনের অভিযোগে শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের হোসেন মিয়া (২৫) ও পূর্ব পোমকারা গ্রামের অলিউল্লাহ (৪৭)কে আটক করা হয়।

পরে তাঁদের আমলি আদালত-২ (ব্রাহ্মণপাড়া)-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিনের আদালতে হাজির করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে হোসেন মিয়াকে সাত দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং অলিউল্লাহকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

রায় শেষে দণ্ডপ্রাপ্ত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদকসেবন ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

হোমনায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

21 September 2026

সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

সর্বশেষ পরিমার্জন : ০৯:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬