ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভান্ডারিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার: আওয়ামী লীগ ঘেঁষা কার্যকলাপের অভিযোগ

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / ১৫০ বার পঠিত

পিরোজপুর অফিস ও ভান্ডারিয়া প্রতিনিধি:: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির (জে.পি) নেতা মেজবাহ উদ্দিন আরিফকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৩ আগস্ট) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি সূত্র। স্থানীয়দের বরাতে জানা গেছে, মেজবাহ উদ্দিন আরিফ জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সাইকেল প্রতীক ব্যবহার করে নির্বাচিত হলেও তার রাজনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ঘেঁষা ছিল বলে এলাকায় নানা আলোচনা চলছিল। তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ডিবি পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে।” এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

ভান্ডারিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার: আওয়ামী লীগ ঘেঁষা কার্যকলাপের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫