ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ভিড়ের মাঝে একা

—শেখ হাসান মামুন

ভিড়ের মাঝে একা মানুষ,

চারদিকে মুখের মেলা,

সত্য যেখানে নীরব থাকে,

মিথ্যা সেখানে খেলা।

মধুর কথার আড়ালেও যে

বিষ লুকিয়ে রয়,

সময় এলে কর্মের কাছে

সব মুখোশের ক্ষয়।

ভণ্ডামিতে ভিড় বাড়ে,

সত্যে সঙ্গী কম;

তবু মিথ্যার সিংহাসনের

চেয়ে সত্যই উত্তম।

দুঃসময়ে যে হাতটি ধরে,

সেই তো আপনজন;

হাজার মুখের ভিড়ের চেয়ে

বিশ্বস্ত একজন।

অন্যায় দেখে নীরব থাকা

বিবেকেরই ক্ষয়,

বিদ্রোহ হোক অন্যায়ের বিরুদ্ধে,

মানুষের বিরুদ্ধে নয়।

আজ যে বীজ বুনছ তুমি,

কাল হবে তার ফল;

সময় নীরব বিচারক,

তার রায় অটল।

 

ভিড় কমুক, সত্য থাকুক,

বিবেক থাকুক জাগ্রত;

মিথ্যার রাত যতই দীর্ঘ হোক,

সত্যের ভোর অনিবার্য।

মানুষের মাঝে মানুষ খুঁজি,

এই হোক প্রত্যয়;

কতজন ছিল পাশে নয়,

কতটা মানুষ হতে পেরেছ,

সেখানেই জীবনের জয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

ভিড়ের মাঝে একা

সর্বশেষ পরিমার্জন : ১২:২৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

—শেখ হাসান মামুন

ভিড়ের মাঝে একা মানুষ,

চারদিকে মুখের মেলা,

সত্য যেখানে নীরব থাকে,

মিথ্যা সেখানে খেলা।

মধুর কথার আড়ালেও যে

বিষ লুকিয়ে রয়,

সময় এলে কর্মের কাছে

সব মুখোশের ক্ষয়।

ভণ্ডামিতে ভিড় বাড়ে,

সত্যে সঙ্গী কম;

তবু মিথ্যার সিংহাসনের

চেয়ে সত্যই উত্তম।

দুঃসময়ে যে হাতটি ধরে,

সেই তো আপনজন;

হাজার মুখের ভিড়ের চেয়ে

বিশ্বস্ত একজন।

অন্যায় দেখে নীরব থাকা

বিবেকেরই ক্ষয়,

বিদ্রোহ হোক অন্যায়ের বিরুদ্ধে,

মানুষের বিরুদ্ধে নয়।

আজ যে বীজ বুনছ তুমি,

কাল হবে তার ফল;

সময় নীরব বিচারক,

তার রায় অটল।

 

ভিড় কমুক, সত্য থাকুক,

বিবেক থাকুক জাগ্রত;

মিথ্যার রাত যতই দীর্ঘ হোক,

সত্যের ভোর অনিবার্য।

মানুষের মাঝে মানুষ খুঁজি,

এই হোক প্রত্যয়;

কতজন ছিল পাশে নয়,

কতটা মানুষ হতে পেরেছ,

সেখানেই জীবনের জয়।

Share this news as a Photo Card