ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

দুপচাঁচিয়ার তালোড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত।

​সুশান্ত মালাকার দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:

​বাংলা সাহিত্যের অমর কবি, তারুণ্য ও দ্রোহের প্রতীক কিংবদন্তি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন। এ উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নাগর গ্রন্থাগারের উদ্যোগে একটি বর্ণাঢ্য আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টায় গ্রন্থাগার কার্যালয়ে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। তালোড়া নাগর গ্রন্থাগারের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মোকলেছার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের উপদেষ্টা ও তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি মো. মোশারফ হোসেন সেলিম।
​অনুষ্ঠানের শুরুতে কবি সুকান্ত ভট্টাচার্যের বর্ণাঢ্য কর্মময় জীবন ও তাঁর বিপ্লবী সাহিত্যকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা বলেন, সুকান্ত ভট্টাচার্য খুব অল্প সময় বেঁচে থাকলেও তাঁর অসামান্য কবিতা যুগ যুগ ধরে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের লড়াই ও তারুণ্যের বিদ্রোহী চেতনাকে শাণিত করে আসছে। আলোচনা শেষে স্থানীয় কবি ও সাহিত্যপ্রেমীরা কবির জনপ্রিয় কবিতাগুলো থেকে আবৃত্তি করেন।
​উক্ত অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত দায়িত্বশীলদের মধ্যে ছিলেন সহ-সভাপতি মো. ইয়াসিন হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিব হাসান, দপ্তর সম্পাদক দিনেশ চন্দ্রশীল, প্রচার সম্পাদক মুন্নি রায় শান্তনা, অর্থ সম্পাদক মো. আব্দুল মজিদ হারুন এবং গ্রন্থাগার বিষয়ক সম্পাদক এ কে এম আহসান হাবিব।
​এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মহায়মিনুন, লাভলি খন্দকার, মো. সামিম হোসেন ও মো. আতিকুর রহমান। পরিশেষে এক মনোজ্ঞ কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

দুপচাঁচিয়ার তালোড়ায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত।

সর্বশেষ পরিমার্জন : ০৬:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬