ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১১ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

‎শাজাহানপুরে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত

‎
‎আব্দুল হান্নান শাজাহানপুর (বগুড়া)
‎
‎বগুড়ার শাজাহানপুরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর দ্বিতীয় সেমিফাইনাল। মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে এবং শাজাহানপুর উপজেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
‎
‎​শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়িয়া ঐতিহ্যবাহী খেলার মাঠে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচে মুখোমুখি হয় ‘নগর অল স্টার ক্লাব’ এবং বগুড়ার ‘আল আমিন ক্রীড়া চক্র’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় নগর অল স্টার ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আল আমিন ক্রীড়া চক্র। অনুষ্ঠিত দ্বিতীয় সেমি ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে পারেনি। পরে পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় ‘আল আমিন ক্রীড়া চক্র’। উক্ত ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হন ‘নগর অল স্টার ক্লাব’ এর খেলোয়াড় জাহিদ হাসান, সেরা গোলরক্ষক ‘আল আমিন ক্রীড়া চক্র’-এর গোলরক্ষক সাকিব হাসান।
‎
‎​এর আগে গত ১ অক্টোবর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কামারপাড়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল খেলোয়াড় কল্যাণ সমিতি নয়মাইল। ফলে আগামী ফাইনালে নয়মাইল ও আল আমিন ক্রীড়া চক্র শিরোপার জন্য লড়বে।
‎
‎মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকার-এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
‎
‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
‎
‎মাড়িয়া যুব কল্যাণ সংঘের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়ামোদী ও হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
11 October 2026

সৌদি আরবে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কটিয়াদীর প্রবাসী ফয়সালের মৃত্যু

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

‎শাজাহানপুরে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ০৭:০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬