ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬

ভূমিকম্পে টঙ্গীতে বিভিন্ন কারখানার শতাধিক পোশাক শ্রমিক আহত

মৃণাল চৌধুরী সৈকত:
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৩৩ বার পঠিত

ভূমিকম্প আতঙ্কে কারখানা থেকে বের হতে গিয়ে টঙ্গীর কয়েকটি পোশাক কারখানার অন্তত প্রায় শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্প চলাকালীন টঙ্গীর বিসিক এবং মেঘনা রোড এলাকার পিনাকী গ্রুপ এবং ফ্যাশন পালস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে সারা দেশে ভূমিকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে কারখানার ভেতর শ্রমিকরা  আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। এ সময় কারখানাটির জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় পদদলিত হয়ে আহত হন শতাধিক শ্রমিক।
ভূমিকম্পের সময় আতঙ্কে আহত হওয়া শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের সকল বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়।
কারখানাটির শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও কারখানাটি চালু ছিল। কারখানাটিতে কাজ করছিলেন কয়েক হাজার শ্রমিক। ভূমিকম্প শুরু হলে কারখানার মোট নয় তলার প্রায় সকল শ্রমিক কারখানা থেকে এক সাথে বেরিয়ে আসতে তাড়াহুড়ো করতে থাকেন। এ সময় শ্রমিকরা পদধুলিত হয়ে আহত হন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি জানান, ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই কয়েকটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখনো শ্রমিকরা চিকিৎসা নিতে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। একজন শ্রমিকের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি না হওয়ায় কারো বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভূমিকম্পে টঙ্গীতে বিভিন্ন কারখানার শতাধিক পোশাক শ্রমিক আহত

সর্বশেষ পরিমার্জন: ০১:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫