ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত দুই হাজার ৯৮০ জন। শুক্রবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে হতাহতের সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগেজ। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’

এর আগে সরকারি হিসাবে মৃতের সংখ্যা বলা হয়েছিল ২৩৫ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রা এবং এর কয়েক সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ২০ দশমিক ৩ কিলোমিটার ও দ্বিতীয়টি ছিল ১০ কিলোমিটার গভীরে। দুটি ভূমিকম্পের কেন্দ্র অগভীর হওয়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার দিন জাতীয় ছুটি থাকায় অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ বাড়িতে অবস্থান করছিলেন। দেশটিতে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি হারানো এবং ক্ষতিগ্রস্ত বহু মানুষ এই দুর্যোগের পর রাস্তায় রাত কাটাচ্ছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

সর্বশেষ পরিমার্জন : ০৪:৩১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬