ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১০ মে ২০২৬
কুতুপালং বাজার সমিতির নির্বাচন

ভোটের লড়াইয়ে একুশ প্রার্থী, কারা পড়ছেন জয়ের মুকুট 

শ.ম.গফুর:কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২৮ বার পঠিত
কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত বিশালাকৃতির বাণিজ্যিক স্পট উখিয়ার’কুতুপালং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি: (রেজি:নং-২৫১০)’র ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের আজ ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন ২১ প্রার্থী। সংগঠনের ৪২৭ জন ব্যবসায়ী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।তৎমধ্যে ব্যবস্থাপনা কমিটির ৯টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতীক পেয়ে নির্বাচনী যুদ্ধে মাঠের প্রচারণা শেষে (শনিবার) আজ মুখোমুখি হচ্ছেন।৯পদের মধ্যে সভাপতি প্রার্থী রয়েছেন বর্তমান সভাপতি জানে আলম জানু(ছাতা প্রতীক) ও সাবেক সভাপতি প্রার্থী জহির আহমদ(চেয়ার প্রতীক),সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী(আনারস প্রতীক) ও মোহাম্মদ রুবেল সওদাগর(দেওয়াল ঘড়ি প্রতীক) সরাসরি ভোট যুদ্ধের মুখোমুখি হচ্ছেন। সহ-সভাপতি পদে মোহাম্মদ তারেক(কলসি প্রতীক ),মোহাম্মদ আবদুল আলম( বাই সাইকেল প্রতীক) ও সিরাজুল কবির( দোয়াত কলম প্রতীক),তিনজনই ভোট যুদ্ধে মুখোমুখি হচ্ছেন আজ। অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর( হাঁস প্রতীক) ও মোহাম্মদ আকতার( প্রজাতি প্রতীক) ভোটারের ফায়সালায় মুখিয়ে আছেন।কার্য নির্বাহী সদস্যের ৫ পদের বিপরীতে মাঠে রয়েছেন,মোহাম্মদ ইমরান ওরফে ইমরান আইকন(মিনার প্রতীক ), মোহাম্মদ বাবুল (তালা চাবি প্রতীক ), শফিউল আলম(মোরগ প্রতীক ), মোহাম্মদ ইসমাঈল(টিউবওয়েল প্রতীক ), রফিক উদ্দিন ( বৈদ্যুতিক পাখা প্রতীক) জয়নাল উদ্দিন( তাল গাছ প্রতীক) ও জিয়াবুল হক( ফুটবল প্রতীক) নিয়ে ভোটের মাঠ ছেড়ে আজকের(শনিবার) হারজিতের অপেক্ষায়।
প্রার্থীরা প্রায় তিন সপ্তাহ ধরে ভোটের মাঠে বিরতিহীন প্রচারণায় ছিলেন।
প্রতীক বরাদ্দের পর থেকে পুরোদমে গণসংযোগ,প্রচারপত্র,লিপলেট ও ইস্তেহার ঘোষণা পত্র বিতরণ এবং ভোটারদের সাথে চা আড্ডা,বৈঠক সেরে ভোট গ্রহণের দিনক্ষণে আসলেন।কুতুপালং বাজারের অলিগলি পোস্টার, লিপলেটে যেনো ছেঁয়ে গেছিল।এদিকে নির্বাচনে সভাপতি/সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ভোটারের ভাষ্যমতে।সভাপতি /সম্পাদক পদে তুমুল প্রতিদন্ধিতায় অল্প ভোটের ব্যবধানে হার-জিত হতে পারে,এমন্টাই ধারণা করছেন ভোটারেরা।পাশাপাশি অর্থ সম্পাদক ও সদস্য পদের মধ্যেও হবে তীব্র প্রতিদন্ধিতা।সংগঠনের ৪২৭ জন ব্যবসায়ী ভোটার,তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।কারা পড়ছেন জয়ের মুকুট,তা দেখতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত।বর্তমান সভাপতি জানে আলম জানু,সভাপতি প্রার্থী জহির আহমদ,বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ রুবেল সওদাগর,সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ তারেক, মো.আবদুল আলম,কোষাধ্যক্ষ প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগর,মো.আকতার,সদস্য প্রার্থী ইমরান আইকন, রফিক উদ্দিন,ইসমাঈল,জিয়াবুল হক,মো.বাবুল জয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী বলে জানান।২১জন প্রার্থী থেকে ৯টি পদে ৯ জন বিজয়ী হবেন।বিজয়ের মালা কারা পড়ছেন,তা দেখতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।এবারের নির্বাচনে যারা নতুন নির্বাচিত হবেন,তাদের’কে কুতুপালং বাজারের যানজট নিরসন সহ গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।এসব সমস্যার সুরাহা করতে পারবেন এমন নেতৃত্ব নির্বাচন করবেন বলে অনেক ভোটারের প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।
উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো.আবুল কালাম জানান,যথা সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত ভোটাধিকার প্রয়োগ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করবেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুতুপালং বাজার সমিতির নির্বাচন

ভোটের লড়াইয়ে একুশ প্রার্থী, কারা পড়ছেন জয়ের মুকুট 

সর্বশেষ পরিমার্জন: ১০:২১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫