ভ্রাহ্মমান আদালতে বটিয়াঘাটার পল্লী থেকে জুয়া খেলায় ৭ জুয়ারিকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

- সর্বশেষ পরিমার্জন: ০৬:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৭৩ বার পঠিত

ভ্রাহ্মমান আদালত খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পল্লী থেকে জুয়া খেলার অপরাধে ৭জনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত । গতকাল বুধবার বিকালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ শাওন, মোবাইলে জুয়া খেলার অপরাধে বটিয়াঘাটা উপজেলার ভান্ডার কোট ইউনিয়নের ৭ জন যুবককে অর্থদণ্ড ও জেল, দেন। বুধবার ১৯ মার্চ ২৫ ইং তারিখ রাতে বটিয়াঘাটা উপজেলার ৬নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের স্কুল মাঠ প্রাঙ্গনে, বটিয়াঘাটা সেনাবাহিনীর ক্যাম্প ও বটিয়াঘাটা থানা পুলিশ এর যৌথ অভিযানে মোবাইলে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ০৭ (সাত) জন জুয়াড়িকে আটক করেন। আটক কৃতদের নাম
১) রাকিব(২৫) পিতা -শাহগির শেখ
২) রাজু (৩০) পিতা-ওলিয়ার রহমান
৩) রাব্বি (২১) পিতা -সাইফুদ্দিন শেখ
৪) রিয়াজ (২১) পিতা -শফি শেখ
৫) শাকিব (২১) পিতা – কেরামত শেখ
৬) আল আমিন (২৭) পিতা -ছালাম শেখ
৭) শাকিব (২৫) পিতা -মহিউদ্দিন শেখ সর্বসাং: বালিয়াডাঙ্গা, থানা: বটিয়াঘাটা জেলা: খুলনা
পরবর্তীতে উক্ত ব্যক্তিদের সাথে থাকা বিভিন্ন মডেলের মোবাইল ফোনসহ উক্ত ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে আছে, তাদের জেল হাজতে পাঠানো প্রক্রিয়াধিন চলছে।





















