ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে

মঠবাড়িয়ায় আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে চারা ও ঋণ বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:    “সমৃদ্ধ গ্রাম, উন্নত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বিতরণকৃত চারা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঋণ সুবিধা অনেক পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। তারা গ্রামীণ উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত সুফলভোগীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ঋণের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয়

দেশ খণ্ডিত করার ষড়যন্ত্র হলে রুখে দাঁড়াবে জনগণ: মোস্তফা আমীর ফয়সল

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে

মঠবাড়িয়ায় আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে চারা ও ঋণ বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০৫:১৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬