ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

আশরাফুল ইসলাম সোহাগ, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • / ৬৭ বার পঠিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মুবিন (২৩) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৩ জুলাই) রাত ৮টার দিকে মঠবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নিহত মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে। আহত অপর যুবক তামিম শামীম (২৩), পিতা মো. হুমায়ুন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলা বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিং ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। রনি (২০), পিতা খোকন মোক্তার; ফাহাদ (১৮), তানজিল (১৮) এবং আরও ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বকসির ঘটিচোরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় মুবিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, সেখানে রবিবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫