ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মঠবাড়িয়ায় বিএনপির গ্রুপিং অবসান: ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজের ঘোষণা

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৪০ বার পঠিত
আশরাফুল ইসলাম সোহাগ, মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সকল অভ্যন্তরীণ দলীয় গ্রুপিং ও বিভাজন অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীরা। রবিবার এক যৌথ সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় নেতৃবৃন্দ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী রুহুল আমিন দুলালকে বিজয়ী করার লক্ষ্যেই সবাই একই প্ল্যাটফর্মে কাজ করবে। বিএনপির নেতারা বলেন, দলকে শক্তিশালী, সুসংগঠিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য করতে গ্রুপিং নয়, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচার ও আন্দোলন। নেতা-কর্মীরা আরও জানান, নীতিগত ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে মঠবাড়িয়া উপজেলায় বিএনপিকে আরো শক্তিশালী করে তুলতে সবাই মাঠে থাকবে। আসন্ন নির্বাচনে প্রতীক ধানের শীষকে সফল করতে ঘরে ঘরে প্রচার চালানো হবে বলেও তারা ঘোষণা দেন। একই লক্ষ্যে, সকল অভ্যন্তরীণ ভুল-বোঝাবুঝি ভুলে নতুন উদ্যমে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি এবং অঙ্গসংগঠনের সব স্তরের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মঠবাড়িয়ায় বিএনপির গ্রুপিং অবসান: ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজের ঘোষণা

সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫