ময়মনসিংহে তাঁতীলীগ নেতার জুয়ার আসর, প্রাইভেটকারসহ ৩ জুয়ারি গ্রেপ্তার

- সর্বশেষ পরিমার্জন: ০৬:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ২১৫ বার পঠিত

এর আগে গতরাতে (১ আগষ্ট) সদর উপজেলার ভাবখালি কাচারি বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীর এলাকার এই জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার হয়।
আসামিরা হলেন- নরসিংদী রায়পুরা থানা এলাকার বাসিন্দা মৃত মতিন খানের ছেলে মো: শাকিল খান (৪০), নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের বাসিন্দা মৃত ইমাম হোসেনের ছেলে আল আমিন (৪৫) এবং ত্রিশাল উপজেলার দরিরামপুর গ্রামের মৃত উশন আলীর ছেলে আশরাফুজ্জামান খান মোতালেব (৫৮)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন গৌরীপুর, ত্রিশাল ও সদর উপজেলার সীমান্তঘেঁষা দুর্গম চরাঞ্চল চরভাবখালী নামক স্থানে নিয়মিত জুয়ার আসর চলছিল। গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মফিদুল ইসলাম এই আসর নিয়ন্ত্রণ করে আসছে। সে গৌরীপুর থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামি।
খবরের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শিবিরুল ইসলাম বলেন, আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এবিষয়ে জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন, এর আগেও এই আসরে পুলিশ ৪ থেকে ৫ বার অভিযান চালিয়েছে। এছাড়াও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছিল। এধরনের অভিযান নিয়মিত চলবে।


















