ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
‘ময়ূরপঙ্খী’ ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসিডর হলেন লেখক রিফাত মাহবুব সাকিব

আবু সাঈদ তুষার, ঢাকা :
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ৪৯ বার পঠিত

আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা “ময়ূরপঙ্খী” এর ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসিডর কমিটির বাংলাদেশ পিস অ্যাম্বাসিডর হিসেবে মনোনীত হলেন ব্যাংকার, গবেষক ও লেখক রিফাত মাহবুব সাকিব। ময়ূরপঙ্খীর বর্তমানে ৩০ টির অধিক দেশে পিস অ্যাম্বাসিডর রয়েছে। যুব ও উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড এবং দেশ-বিদেশে আন্তর্জাতিক নেটওয়ার্কিং ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন কনফারেন্স, সামিট ও রিকগনাইজেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় নিয়মিত।
রবিবার (১৬ ই নভেম্বর) সন্ধ্যা ছয়টায় মিরপুর-১২ নম্বর সেক্টরে ময়ূরপঙ্খী” এর ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসিডর কমিটির উদ্যোগে বাংলাদেশ পিস অ্যাম্বাসিডর হিসেবে সনদপত্র গ্রহণ করেন বিশিষ্ট ব্যাংকার, গবেষক ও লেখক রিফাত মাহবুব সাকিব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মটস’ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ডিরেক্টর জেমস গোমেজ ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহিত সুমন। জেমস গোমেদ ও রোহিত সুমনের উপস্থিতিতে ‘বাংলাদেশ পিস অ্যাম্বাসিডর’ হিসেবে সনদপত্র গ্রহণ করেন বিশিষ্ট ব্যাংকার, গবেষক ও লেখক রিফাত মাহবুব সাকিব। রিফাত মাহমুদ সাকিব সামাজিক বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত এবং সামাজিক কার্যক্রমে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। পাশাপাশি তিনি একজন লেখক গবেষক ও ডোকু ফ্লিম মেকার হিসেবে সমাজে পরিচিত একজন গুণী ব্যক্তি। ত্রিমাত্রিক গুণের অধিকারী রিফাত মাহমুদ সাকিব দেশ ও দেশের বাহির থেকে আশিটিরও বেশি সম্মাননা পদকে ভূষিত হন।
বিশিষ্ট ব্যাংকার, গবেষক,লেখক ও ডোকু ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব বলেন, ‘ময়ূরপঙ্খী’ যুব ও উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, পরিবেশ রক্ষাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড এবং দেশ-বিদেশে আন্তর্জাতিক নেটওয়ার্কিং ও দক্ষতা উন্নয়নে বিভিন্ন কনফারেন্স, সামিট ও রিকগনাইজেশন নিয়ে কাজ করছে। তাই আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা ‘ময়ূরপঙ্খী’ এর ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসিডর কমিটির বাংলাদেশ পিস অ্যাম্বাসিডর হিসেবে মনোনীত হওয়ায় এবং সংগঠনের সাথে নিযুক্ত করতে পেরে গর্বিত বলে আত্মপ্রকাশ করেন।
‘ময়ূরপঙ্খী’ ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহিত সুমন বলেন, ময়ূরপঙ্খী সব সময় একটু ভিন্ন ভাবে কাজ করে। তারা দেশের কথা চিন্তা করে, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা চিন্তা করে। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যুবশক্তি। আমরা যুবশক্তিকে নিয়ে কাজ করছি, আমরা দেশের নেটওয়ার্কিং নিয়ে কাজ করছি। আমরা বিভিন্ন ধরনের সামাজিক, সাংস্কৃতিক এবং সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু কাজ করছি। আমরা কিন্তু সবাই মনেপ্রাণে চাই শান্তি ও, যে যেই প্রফেশনে থাকি না কেন চাই শুধু শান্তি। এই পৃথিবীটা ভালো থাকলে আমরা ভালো থাকবো। তাই আমারও ভাগ্যে সুযোগ এসেছে বাংলাদেশকে নতুনভাবে পরিচিতি দেওয়া বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশ ও বিভিন্ন দেশের মানুষকে একটি ছাতার আদলে আবৃত করার উদ্যোগে ময়ূরপঙ্খী কাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে ‘ময়ূরপঙ্খী’ এর ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসিডর কমিটি গঠন করি ৩০ টি দেশে পিস অ্যাম্বাসিডর নিযুক্ত করে। তাই ময়ূরপঙ্খী’ এর ওয়ার্ল্ড পিস অ্যাম্বাসিডর কমিটির বাংলাদেশ পিস অ্যাম্বাসিডর হিসেবে মনোনীত হয় বিশিষ্ট ব্যাংকার, গবেষক, লেখক ও ডুকো ফিল্ম মেকার রিফাত মাহবুব সাকিব। আমরা তাকে নিযুক্ত করতে পেরে খুবই গর্বিত।
‘মটস’ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর জেমস গোমেজ বলেন, রিফাত মাহবুব সাকিব সমাজের যুবশক্তি নিয়ে কাজ করছেন। বর্তমানে তিনি ‘মটস’ কারিকুলাম এর বিভিন্ন যুবশক্তির উন্নয়নমূলক কর্মকান্ডের সাথেও জড়িত আছেন। তাই লেখক রিফাত মাহবুব সাকিবকে ‘বাংলাদেশ পিস অ্যাম্বাসিডর’ হিসেবে নিযুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।























