ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমির অসাধারণ সাফল্য—এসএসসি ২০২৫ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ জাফর ইকবাল, গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ৮৭ বার পঠিত
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুল এবারের এসএসসি ২০২৫ পরীক্ষায় গৌরবময় সাফল্য অর্জন করায় সোমবার (২১ জুলাই) সকালে স্কুল ক্যাম্পাসে এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে সফল শিক্ষার্থীদের লালগালিচা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুরু হয় এ আনন্দঘন আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আনিসুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়টির  প্রতিষ্ঠাতা পরিচালক এম এ মোত্তালিব সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী,  অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃতকার্য শিক্ষার্থীদের সহপাঠীরা।
কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও মিষ্টি তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের উদ্দেশে ভবিষ্যতের পথচলায় উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন বক্তারা।
এই আয়োজনটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে অনুপ্রেরণার এক নতুন দিগন্ত উন্মোচন করে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মহিমাগঞ্জ আইডিয়াল একাডেমির অসাধারণ সাফল্য—এসএসসি ২০২৫ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সর্বশেষ পরিমার্জন: ০৭:০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫