ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনের অভিযোগ: ৫০-লক্ষাধিক টাকা জরিমানা

শ.ম.গফুর,কক্সবাজার:   কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলনের অভিযোগে ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে রোববার শুনানি শেষে বালু উত্তোলনকারী প্রতিষ্ঠান টোকিও- এমআইএলকে (জেভি) এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোনিয়া সুলতানা স্বাক্ষরিত জরিমানার আদেশ পত্রে বলা হয়েছে, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি সাধনের জন্য ক্ষতিপূরণ বাবদ ধার্য করা ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা আগামী ৭ কার্য দিবসের মধ্যে সরকারের সংশ্লিষ্ট হিসাবে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বালু উত্তোলনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, মহেশখালী উপজেলায় মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের (সওজ অংশ) মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড নির্মাণের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান টোকিও-এমআইএলকে (জেভি) মহেশখালী চ্যানেল-মহেশখালী উপকূলের হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে ৬ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ১৮২ ঘনফুট বালু উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে। গত ২ এপ্রিল জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটি কিছু শর্তসাপেক্ষে ওই প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমোদন দেয়।
অভিযোগ রয়েছে, অনুমতি পাওয়ার পর থেকে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) ছাড়াই কক্সবাজারের মহেশখালী চ্যানেল এবং মহেশখালী উপকূল থেকে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। এ বালু উত্তোলনের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে দেয়া ১৩টি শর্তের অধিকাংশই মানা হচ্ছে না।কক্সবাজারভিত্তিক পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, স্থানীয় জনমতকে উপেক্ষা করে এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) না করে এভাবে নির্বিচারে বালু তুললে এলাকার পরিবেশ ও প্রতিবেশ ভয়াবহ সংকটে পড়বে বলে মনে করছেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

লালপুরে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধ টিকা প্রদান

06 August 2026

জলসীমান্তের নাফনদে মাইন বিস্ফোরণে যুবকের 'পা' উপড়ে গেছে

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনের অভিযোগ: ৫০-লক্ষাধিক টাকা জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ১১:১৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬