ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ঘটনায় দগ্ধ দেবিদ্বারের মাহতাব আর নেই

সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / ৭৪ বার পঠিত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ মাহতাব উদ্দিন (১৩)  আর নেই। বৃহস্পতিবার(২৫ জুলাই) দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোট ১২ জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার রাতে মারা যায় একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাফি (৮)।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মাহতাবের শরীরের ৮৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকে তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তাকে সারিয়ে তুলতে সব রকমের চেষ্টা চালানো হয়। এর মধ্যে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং দুপুরে তার মৃত্যু হয়।
নিহত মাহতাব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো। তার বাবা মিনহাজুর রহমান ভুইয়া গ্রেটওয়াল সিরামিকের এজিএম।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ঘটনায় দগ্ধ দেবিদ্বারের মাহতাব আর নেই

সর্বশেষ পরিমার্জন: ১০:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫