ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / ৬৮ বার পঠিত
পিরোজপুর অফিস:: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে একটি দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের লাইব্রেরিতে অনুষ্ঠিত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে, বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিহতদের প্রতি শোক জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন এবং তাদের স্মরণে প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। একই সাথে, রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পিরোজপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমাদ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। এছাড়া আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান করেন। দোয়া অনুষ্ঠানের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষকসহ যারা প্রাণ হারিয়েছেন তা অত্যন্ত বেদনাদায়ক। এই দুর্ঘটনা রাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।”তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য সরকারের প্রতি আহ্বান জানান যাতে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া

সর্বশেষ পরিমার্জন: ১২:১৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫