ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মাদক বিরোধী মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত

মোঃ রায়হান মাহামুদ:   গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে কাপাসিয়া মোড়ে তুমলিয়া সমাজকল্যাণ সংঘ, যুব সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন মোল্লা সাজ্জাত, তুমলিয়া জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মজিদ, শ্রমিকদল নেতা জসিমউদ্দিন, তুমলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোহাম্মদ বুলবুল দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তুমলিয়া ওয়ার্ড মাদকে সয়লাব হয়ে গেছে। মাদকের করাল গ্রাসে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। যুব সমাজকে বাঁচাতে মাদক বিক্রি বন্ধ করতে হবে। যারা মাদক বিক্রি করবে তাদের এই সমাজে ঠাঁই নেই। যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধেও সামাজিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ যুব সমাজ মাদকের বিরোধে জেগে উঠেছে। যুবকদের সাথে নিয়ে প্রতিটি এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে।
প্রতিবাদ সভা শেষে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, নারী-পুরুষ ও এলাকাবাসীর সমন্বয়ে এক গণবিক্ষোভ বের হয়। বিক্ষোভটি কাপাসিয়া রেলগেট, আড়িখোলা রেলস্টেশন, শ্রমিক কলেজ মোড়, বোয়ালী ব্রিজ হয়ে তুমলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সাতকানিয়া-লোহাগাড়ার সড়কে অটোরিকশার বেপরোয়া গতি, আতঙ্কে যাত্রী-পথচারী

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ জনগণেরও সচেতন হওয়া উচিত, নজরুল ইসলাম মঞ্জু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মাদক বিরোধী মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন : ১১:৩২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬