ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক- ৬

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ 
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / ৫২ বার পঠিত
মাদারীপুরে বিদেশী পিস্তল, কাটা রাইফেল, এয়ারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তিন নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
আটকরা হলেন ঘুনসী এলাকার মরহুম আ. করিম সব্যচারীর ছেলে মিলন সব্যসাচী (দেবু) (৫৪), একই এলাকার শাহ আলম মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বর (৫৩) ও মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা বেগম (২৩)।
মাদারীপুর সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সাথে সমন্বয়ে সেনা সদস্যরা ঘুনসী এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন। অভিযানে একই বংশের সাতটি বাড়িতে সেনা সদস্যরা তল্লাশি চালায়। এ সময় চারটি বাড়ি থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তলের ম্যাগাজিন, পাঁচ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার পিস্তলের গুলি, একটি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি, একটি কাটা রাইফেল, বেজবল একটি, স্টিলের চাকু দু’টি, চাইনিজ কুড়াল দু’টি, রামদা সাতটি, বল্লম একটি, টেঁটা ১৮টি, বিদেশী টর্চ লাইট একটি, পাঁচটি মোবাইল ফোন, একটি ট্যাব, একটি এনআইডি কার্ড ও পাসপোর্ট জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বাড়িতে এসব অবৈধ অস্ত্র রাখার অপরাধে তিন নারীসহ ছয়জনকে আটক করে সেনাবাহিনী সদস্যরা। পরে উদ্ধার হওয়া বিদেশী ও দেশীয় অস্ত্র-শস্ত্রসহ আটককৃতদের সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক বলেন, আটকদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুদ ছিল। তাদের কাছ থেকে কোনো লাইসেন্স আমরা পাইনি। তারা এসব অস্ত্র ব্যবহার করে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক- ৬

সর্বশেষ পরিমার্জন: ০৯:১৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫