ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের পুরস্কারপ্রাপ্ত
পিরোজপুর সদরের ৩৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ৫৮ বার পঠিত

পিরোজপুর অফিস:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্ব্বোচ্চ নম্বর পাওয়া পিরোজপুর সদর উপজেলার ৩৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা অডিটরিয়ামে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার শেখ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী আযিযী, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সাংবাদিক জিয়াউল আহসান, জেলার জামাত ইসলামীর সেক্রেটার মো. জহিরুল হক, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও এনায়েত করিম খান, পুরস্কারপ্রাপ্ত ছাত্রী চন্দ্রিকা মন্ডল, নুসরাত জাহান,ছাত্র শাহরিয়ার শাহনেওয়াজ। এ সময় বক্তারা বলেন, বরিশাল শিক্ষা বোর্ডে পর পর তিন বছর পিরোজপুর জেলা মেধা তালিকায় প্রথম হয়ে আসছে। সরকারের এ পুরস্কার আগামীতে ছাত্র-ছাত্রীদের এই ধারা অব্যাহত রাখতে আরও উৎসাহিত করবে। তবে বক্তারা আশংকা প্রকাশ করে বলেন সারা দেশের মধ্যে বাল্য বিবাহের হার পিরোজপুরে বেশি। এতে করে অংকুরেই অনেক মেধা ঝরে যাচ্ছে। এই বাল্য বিবাহ প্রতিরোধে প্রশাসন সহ সমাজের সকলকে একত্রে এগিয়ে আসার অহবান জানান বক্তারা। উল্লেখ্য ২০২২-২৩ বর্ষে এইচএসসিতে ১৪ জন, দাখিলএ ৩ জন, এসএসসিতে ১১ জন, ভোকেশনালে ৪ জন এবং আলিম এ ৫ জনকে সর্ব্বোচ্চ নম্বর পাওয়ায় পুরস্কৃত করে শিক্ষা অধিদপ্তর। এইএসসি ও দাখিল উত্তীর্ণদের ২৫ হাজার টাকা-ক্রেস্ট ও সার্টিফিকেট এবং এসএসসি ও আলিম উত্তীর্ণদের ১০ হাজার টাকা-ক্রেস্ট ও সার্টিপিকেট প্রদান করা হয়।
আরও পড়ুন:

















