ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ৩২ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মা/ অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২ টায় পৌরসভার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিভাবক সমাবেশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইডি কার্ড বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার
আজহারুল ইসলামের সভাপতিত্বে কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন,দাতা সদস্য আজিজুল হক সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান, নাজমুল ইসলাম, সেলিমা রেজা, আইরিন সুলতানা, হাবিবুল্লাহ্ খান, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হানুল ইসলাম সুমন, সাবেক সভাপতি আনিসুর রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক ও শিশু সংগঠক আবু সাঈদ সহ অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মাসুদ ভূঁইয়া বলেন, “শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের উন্নত ফলাফলের জন্য শুধু শিক্ষক নয়, অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। সন্তানের মেধা বিকাশে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত উদ্যোগই সবচেয়ে কার্যকর।” তিনি আরও বলেন, “অভিভাবকদের উচিত সন্তানের প্রতিভা ও প্রয়োজন বুঝে যথাযথ তত্ত্বাবধান করা। এতে তারা সঠিকভাবে বিকশিত হতে পারে।” পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইডি কার্ড বিতরণ করা হয়।
আরও পড়ুন:
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি


















