ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মানিব্যাগ তুলতে গিয়ে সেফটি ট্যাংকে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- / ২৫ বার পঠিত

মৌলভীবাজারের জুড়ীতে সেফটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে সুহেল আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
এ ঘটনায় নিহত সোহেলের ছোট ভাই ইমন উদ্দিন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি বুধবার (৩০শে জুলাই) রাত ৯ টায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে ঘটেছে।
নিহত সুহেল আহমদ ডোমাবাড়ী গ্রামের মজমিল আলীর বড় ছেলে। সেফটি ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেল অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য ছোট ভাই ইমন ট্যাংকে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন।
পরে ফায়ার সার্ভিসের সহায়তায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ’কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ইমন উদ্দিন’কে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।
ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও জুড়ী থানা পুলিশ রাত ১২টার দিকে উপস্থিত হয়ে পরিদর্শন করেন।
আরও পড়ুন:


















