ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মাসুদ সাঈদী আমাদের পরীক্ষিত জনপ্রতিনিধি….কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল 

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / ২০৭ বার পঠিত
পিরোজপুর অফিস:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোজাম্মেল হোসাইন হেলাল বলেন, “আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান মাসুদ সাঈদী ২০১৪ সালে জিয়ানগর উপজেলা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তিনি জনগণের আস্থাভাজন নেতা। পাঁচ বছরের মেয়াদে তার বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ আত্মসাতের কোনো অভিযোগ ওঠেনি। তিনি তার বাবার ঐতিহ্য রক্ষা করেছেন। আমরা আশা করি, আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে তিনি বিজয়ী হবেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-১ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে শনিবার (৯ আগস্ট) বিকেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশন অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, “এই পিরোজপুরের মাটিতে শুয়ে আছেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সত্য ও ঈমানের পথে অবিচল থাকার কারণে ১৩ বছর অন্যায়ভাবে কারাবন্দি রাখা হয়েছিল তাকে। শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পিরোজপুরের মানুষ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।” বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর তাফাজ্জাল হোসেন ফরিদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী সহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাসুদ সাঈদী আমাদের পরীক্ষিত জনপ্রতিনিধি….কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল 

সর্বশেষ পরিমার্জন: ০৮:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫