ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের দাবি করে তীব্র প্রতিবাদ বিবৃতি

ফকির গোলাম তাবরেজ সবুজ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / ৯৯ বার পঠিত
‎দৈনিক কালবেলা পত্রিকার মাল্টিমিডিয়ার অনলাইন সংস্করণে বাগেরহাটের মে দিবসের র‌্যালীতে জয়বাংলা শ্লোগান দেওয়া হয়েছে বলে যে ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। কিছু স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে আমাদের রাজনৈতিক সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করিয়েছে বলে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, সদস্য শেখ শাহেদ আলী রবি, খান মনিরুল ইসলাম, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানান সম্পূর্ন এডিট করে ভিডিও ডকুমেন্টটি প্রকাশ করা ‎হয়েছে। এই র‌্যালির সম্পুর্ণ লাইভ ভিডিও আমাদের কাছে ধারন করা আছে। জাতীয়তাবাদী দলের ভাবমুর্তি নষ্ট করার পাশাপাশি কিছু স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে আমাদের ‎রাজনৈতিক সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। ‎বিবৃতিতে তারা আরও বলেন, আমরা এহেন মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের দাবি করে তীব্র প্রতিবাদ বিবৃতি

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫