ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১০ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
মিল মালিক ও প্রান্তিক চাষীদের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদন-শিল্প সচিব ওবায়দুর

শ.ম.গফুর,কক্সবাজার :
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১১৯ বার পঠিত

কক্সবাজারে লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী উভয়ের অধিকার সুরক্ষা করেই লবণ উৎপাদন করতে হবে। যাতে দেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে, সে লক্ষে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।তিনি মঙ্গলবার সকালে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পর্যালোচনা সভায় এসব কথা বলেন।জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক নিজামউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, লবণ মিল মালিক ও প্রান্তিক লবণচাষী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বর্তমান লবণের মজুদ, দাম,লবণ মিল মালিক,প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়।পরে সাংবাদিকদের শিল্প সচিব বলেন,
শিল্প লবণের নামে খাবার লবণ আমদানী করতে দেয়া হবে না। এনিয়ে কঠোর তদারকি করা হবে। আমদানির পর খালাসের আগে লবণ পরীক্ষা করা হবে। শিল্প লবণের নামে খাবার লবণ আনা হয়েছে কিনা। অন্যদিকে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষানাগার প্রস্তুত করা হবে বলেও জানান সচিব মোঃ ওবায়দুর রহমান।
আরও পড়ুন:




















