ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আরিফুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:    মিশন বাজার এগ্রো ফুড এন্ড নিউট্রিশন লিমিটেড ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফুর রহমান।
রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে মিশন সেলস ট্রেনিং সেন্টার আয়োজিত বিজনেস সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ আরিফুর রহমান বলেন, “মিশন বাজারকে আমরা শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং মানুষের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দেওয়ার একটি সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য পরিকল্পিতভাবে ব্যবসার পরিধি সম্প্রসারণ করে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা।”
তিনি আরও বলেন, আধুনিক বিপণনব্যবস্থা, অনলাইন বাণিজ্য, পণ্যের গুণগত মান এবং গ্রাহকের আস্থাকে গুরুত্ব দিয়ে মিশন বাজারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি, বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ এবং নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িকভাবে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মিশন বাজার ভবিষ্যতে দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
অনুষ্ঠানে সেলস এক্সিকিউটিভ, মার্কেটিং এক্সিকিউটিভসহ মিশন বাজারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়িক সহযোগীরা উপস্থিত ছিলেন। এতে শতাধিক মানুষের অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে। সেমিনারে প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, বিক্রয় ও বিপণন কৌশল, পণ্য পরিচিতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

চাটখিলে এসিল্যান্ড অফিস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

মিশন বাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আরিফুর রহমান

সর্বশেষ পরিমার্জন : ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬