ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সোনাতলা উপজেলার শাহবাজপুর হিন্দুপাড়ার গৌতম চন্দ্র মহন্তের ছেলে অপূর্ব কুমার মিলন (২২), মন্ডমালা এলাকার মশিউর রহমানের ছেলে শামিরুল ইসলাম সিজান (২১) এবং চমরগাছা এলাকার মঞ্জুর মিয়ার ছেলে লাবিব হোসেন জিহাদ (২১)।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল সেখানে রওনা হয়।
রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে অপূর্ব কুমার মিলনের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিনটি নীল রঙের এয়ারটাইট প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
অপর গ্রেপ্তার শামিরুল ইসলাম সিজানের দেহ তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাবিব হোসেন জিহাদকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।এদিকে, গ্রেপ্তারদের ছাড়িয়ে নিতে ডিবি পুলিশের কাছে বিভিন্ন মহল থেকে তদবিরের অভিযোগ উঠেছে। এমনকি কয়েকজন সাংবাদিকও তদবির করেছেন বলে দাবি করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ (ওসি) ইকবাল বাহার। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫২ মিনিটে এই প্রতিবেদকের মুঠোফোনে তিনি এ তথ্য জানান।
তবে তদবিরের সঙ্গে কারা জড়িত বা তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি ডিবি ইনচার্জ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
14 October 2026

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সুষ্ঠুভাবে বিতরণে ডিলার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com

মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন : ০৯:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬